প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি, ৬ সেপ্টেম্বর ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ পর্যটকদের সুবিধার্থে ভিমরুলী ভাসমান পেয়ারা বাগান এলঅকায় রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে।
একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকেল ৫ টায় ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন রেস্ট হাউজটি উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে জেলা প্রশাসক পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ করেন।
এসময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ জানান, উপজেলা প্রশাসন রেস্ট হাউজটি নির্মাণে ব্যয় হয়েছে সাতলাখ ৫০ হাজার টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন