প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আই.এইচ.টি, রাজশাহীর উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আই.এইচ.টি’র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, আইএইচটির নবীন শিক্ষার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্যদের অনুপ্রেরণা জোগাবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মোঃ মোফাখখারুল ইসলাম, আই.এইচ.টি রাজশাহীর অধ্যক্ষ ডা. মোঃ মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মোঃ মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দীন তুষার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.এইচ.টি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, ছাত্রদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মোঃ সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মো: মিনহাজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে আই.এইচ.টি’র শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া থেকে (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে মো: রনি শেখ (২৬), একই থানার নওদাপাড়া গ্রামের মো: আ: সালামের ছেলে মো: রুস্তম আলী (৪০), বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো: জহুরুল ওরফে জনি (৩৯) ও একই থানার কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)।
শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মো: রনি শেখ একজন পেশাদার মাদক কারবারী। তার কাছ হতে এক বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি ও আরএমপির বিভিন্ন থানায় ৫টি সহ মোট ৬টি মাদক মামলা রয়েছে। মো: রুস্তম আলীর কাছ হতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক ২টি মামলা রয়েছে। মো: জহুরুল ওরফে জনির কাছ হতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মো: সোহেল এর কাছ হতে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে বলেও জানান তিনি।#
রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুইজন মাদক কারবারী ও অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো: মিজান (৩৩) ও আসাম কলোনী (রবের মোড়) গ্রামের মো: জসিমের ছেলে মো: সজিব হোসেন জেমি (২৭)।
শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মো: মিজানের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সজিবের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপসসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ মিজানের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, আসামি মিজান ও সজিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আসামি মো: মিজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি মাদক ও ৫টি পেনাল কোড আইনে মোট ১১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক ও চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন