প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : সাত বছরের বিরতির পর ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জাপান উৎসব’।
গত শুক্রবার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায়, বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস শিল্পকলা একাডেমিতে ‘জাপান উৎসব ২০২৬’-এর আয়োজন করে। এ তথ্যটি আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে জাপান দূতাবাসের পক্ষ থেকে।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জন্য জাপানের পরিবেশন শিল্পকলা, মার্শাল আর্ট, রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি বর্ণিল প্রদর্শনী উপস্থাপন করা হয়।
উৎসবটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্শকরা জাপানি সাংস্কৃতিক পরিবেশনার বিভিন্ন দিক উপভোগ করেন। এর মধ্যে ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ‘কারাতে’ ও ‘কেন্ডো’-র প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল।
জাপানি সঙ্গীতশিল্পী জুটি ‘বাজনা বিট’ বাংলাদেশী শিল্পীদের সাথে যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন, যা দুই দেশের সঙ্গীত ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে।
ঐতিহ্যবাহী জাপানি নৃত্যশিল্পী সেনজু এইনোজোর পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
মঞ্চের পরিবেশনার পাশাপাশি দর্শকরা জাপানি ঐতিহ্যের বিভিন্ন বিষয়, যেমন— জাপানি চা-পান অনুষ্ঠান ‘সাদো’ ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম সরাসরি উপভোগ ও চর্চা করার সুযোগ পান।
উৎসব প্রাঙ্গণে বনসাই ও ইকেবানা প্রদর্শনীর আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে আগত অতিথিরা জাপান দূতাবাসের শেফের তৈরি জাপানি খাবারের স্বাদ গ্রহণের সুযোগও পান।
এছাড়া, জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শকদের সাথে কথা বলার সুযোগ পান।
এই উৎসব বাংলাদেশের দর্শনার্থীদের জন্য জাপানি সংস্কৃতির বৈচিত্র্য ও সমৃদ্ধি সরাসরি উপভোগ করার সুযোগ করে দেয়, পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন