প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্দোনেশিয়ার নৌবাহিনী আট বাংলাদেশি সহ মোট ১৬ জনকে আটক করার তথ্য প্রকাশ করেছে অনুপ্রবেশের অভিযোগে।
দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে গত সোমবার তাদের আটক করা হয়।
নৌ কর্মকর্তা আগুং এন. কুসুমাজির উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় রিয়াউ প্রদেশে প্রবেশের সময় তাদের ধরা হয়। আটক হওয়া অন্য আটজন ইন্দোনেশিয়ার নাগরিক।
তারা দুই ইঞ্জিনযুক্ত একটি স্পিডবোটে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল কুসুমাজি জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা অনুপ্রবেশের বিষয়টি জানতে সক্ষম হন। “এ তথ্য পাওয়ার পর নৌ সদস্যদের পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।”
অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াত। অভিযানে তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করা হয়।
অভিযানে অংশ নেয় নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ড (কোয়ারমাদা) ‘আইয়ের’ ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স।
সূত্র:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন