প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহত দিনমজুর জাহেদ মাজারের ভক্ত ছিলেন। বুধবার রাতে তিনি নিজবাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ-এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ঢুকে জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন