প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত মসজিদ সমূহের সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সংসদ সদস্য আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করা প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান আয়োজন করেন।
মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা ১৪টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয়ে অনেক ভাবেন। তিনি বলেন, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সেজন্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সন্মানিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন