প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হজ এজেন্টদের জন্য আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্দেশ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাস্টারকার্ডের সহযোগিতায় ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে। এই কার্ড ব্যবহার করে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম থেকে সৌদি রিয়াল উত্তোলন করা যাবে, পিওএস টার্মিনালে পেমেন্ট করা যাবে এবং বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ থাকবে।
সম্প্রতি ঢাকায় ইসলামী ব্যাংক ও হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভায় কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর সোহেল আলিম। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীমসহ হাব ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন