প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরে দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী নারী দুই সন্তানসহ চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় তার বড় ছেলে (৪) গুরুতর আহত হন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তার পানের আড়তসংলগ্ন একটি মসজিদের পাশে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঘটনাটি জনসমক্ষে আসে।
অভিযুক্ত সোহরাব হোসেন (৩৫) নেত্রকোনার বাসিন্দা। তিনি মাওনা চৌরাস্তায় ভাড়া নিয়ে পান ব্যবসা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তথ্য-আলামত সংগ্রহ করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী নারী (২৮) জানান, তিনি শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ভাড়া থাকেন। প্রায় এক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। বাসাভাড়া বকেয়া থাকায় গত মঙ্গলবার দুপুরে তাকে জৈনা বাজার এলাকার বাসা থেকে বের করে দেন বাড়ির মালিক। কোনো উপায় না পেয়ে তিনি চার ও দুই বছরের দুই ছেলেকে নিয়ে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে ফুটপাতে আশ্রয় নেন। রাত সাড়ে ১০টার দিকে সোহরাব তাকে আশ্রয় দেওয়ার কথা বলে পানের আড়তসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই শিশুসন্তানের সামনে তাকে ধর্ষণ করেন। আতঙ্কিত দুই শিশুর ডাকচিৎকার ও কান্নাকাটির মধ্যেও নির্যাতন থামেনি।
তিনি আরো বলেন, একপর্যায়ে অভিযুক্ত পালিয়ে যান। পরদিন বৃহস্পতিবার সকালে পানের আড়তে গিয়ে তিনি কয়েকজনকে বিষয়টি জানান। গৌতম ও শহীদ নামে দুই পান ব্যবসায়ী ৫০০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। বিচার না পেয়ে দুই সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার বড় ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী নারী দাবি করেন, অভিযুক্ত পান ব্যবসায়ী তাকে থানা-পুলিশ বা অন্য কাউকে বিষয়টি না জানাতে হুমকি দিয়েছেন। অভিযোগ প্রকাশ করলে তার শিশুসন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য-আলামত সংগ্রহ করা হচ্ছে এবং ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন