প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনে সামরিক আইনের মেয়াদ ৯০ দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট, ভারখোভনা রাদা। সোমবার (২৬ অক্টোবর) গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মেয়াদ ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে সামরিক আইন ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
পার্লামেন্টের অধিবেশনে সামরিক আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৯৩ জন আইনপ্রণেতা। একই সঙ্গে সাধারণ সেনা সমাবেশ বা জেনারেল মোবিলাইজেশনের মেয়াদও ৯০ দিন বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। এ প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৮১ জন আইনপ্রণেতা। ২০২২ সালে সামরিক আইন ও সাধারণ সেনা সমাবেশ চালুর পর এটি ২১তমবারের মতো মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর দিন ইউক্রেনে সামরিক আইন জারি করা হয় এবং সাধারণ সেনা সমাবেশের ব্যবস্থা চালু হয়। এরপর থেকে এসব ব্যবস্থার মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হচ্ছে।
সামরিক আইন বহাল থাকায় ইউক্রেনে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। দেশের আইন অনুযায়ী, সামরিক আইন চলাকালে জাতীয় নির্বাচন আয়োজন করা যায় না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ ২০২৪ সালের ২০ মে শেষ হবে। তবে সামরিক আইন বহাল থাকায় নির্ধারিত সময়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন