প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন প্রদান করবে।
তিনি উল্লেখ করেন, আগামীকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা ফয়সালের সাথে অন্যান্য প্রার্থীদের মধ্যে শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই।
তিনি আরও বলেন, জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও একইভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
আজ বিশ্ব হাত ধোয়া দিবসে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো যোগ করেন, সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন