প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আনাবিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বৃহস্পতিবার, মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেন। নিহত আনাবিয়া চৌদ্দগ্রাম উপজেলার ধনুসরা গ্রামের আলমগীর হোসেনের কন্যা।
ডা. মিয়া মনজুর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাম-রুবেলার উপসর্গ নিয়ে আনাবিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন