প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) একজন কর্মীও রয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও গাজা অঞ্চলে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে ইউএনআরডব্লিউএ এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ইউএনআরডব্লিউএ কর্মীর নাম আদেল আল-হেলো। সংস্থাটি জানিয়েছে, তিনি গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি ইসরাইলি হামলার শিকার হন। ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
ইউএনআরডব্লিউএর একজন মুখপাত্র রয়টার্সকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি পানির কূপের কাছের সড়কে পরিচালিত হয়। সেখানে সংস্থাটির কর্মী ও একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছিলেন। তারা পানির কূপ পরিচালনার নিয়মিত কাজের অংশ হিসেবে সেখানে অবস্থান করছিলেন।
একই দিন গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়ির ওপর আরেকটি বিমান হামলা চালায় ইসরাইল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। তবে ইসরাইলি সামরিক বাহিনী এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় দুই বছর ধরে চলা সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হলেও উপত্যকায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ থামেনি।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরাইলি বাহিনীকে ইয়েলো লাইন বা হলুদ রেখা পর্যন্ত পিছু হটার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, ওই সীমার বাইরেও ইসরাইলি বাহিনী গাজার আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।
এদিকে, গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার সাংবাদিক মোয়াথ আল-কালহুত জানিয়েছেন, ইসরাইলি হামলা বেড়ে যাওয়ার প্রতিবাদে শনিবার ওই এলাকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভ করেছেন।
দেইর আল-বালাহর মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আলজাজিরাকে বলেন, এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, বাসিন্দাদের শরণার্থীশিবির থেকে উচ্ছেদ এবং যত বেশি সম্ভব বাড়িঘর ধ্বংস করার লক্ষ্যে এটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে বাস্তুচ্যুত করার একটি নীতির অংশ বলে মনে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন