প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক প্রবীণ নারী স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) রোগে আক্রান্ত হয়ে তার দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু ভুলে গেছেন। তবে, সব স্মৃতি হারানোর পরেও তার মনে একটি নাম স্পষ্ট রয়েছে—কোরিয়ান সঙ্গীতদল বিটিএস-এর গায়ক ‘জিমিন’।
মায়ের অবশিষ্ট স্মৃতি ও আনন্দের রেশ ধরে রাখতে, তার মেয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিমিনের একক কনসার্টে অংশগ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার কথা
একটি অনলাইন ভিডিও বার্তায় ওই নারী জানান, তার মায়ের দৈনন্দিন স্মৃতিশক্তি ক্রমশ বিলুপ্ত হলেও বিটিএস গায়ক জিমিনের নাম তিনি প্রতিনিয়ত মনে রাখতেন। মায়ের এই মানসিক সংযোগকে সম্মান জানাতে, তিনি জিমিনের কনসার্টের টিকিট কিনেছেন।
টিকিটের খবর শুনে প্রবীণ মায়ের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার দৃশ্যটি নেটিজেনদের আবেগে ভাসিয়ে দিয়েছে।
মেয়ে জানান, পুরো বিমানযাত্রায় তার মা আনন্দে গান গেয়েছেন এবং জিমিনকে দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। তবে, শারীরিক অসুস্থতার কারণে যাত্রাপথে বারবার বিভ্রান্ত হয়ে পড়ছিলেন তিনি; জিমিনকে চিনলেও কোথায় যাচ্ছেন বা কেন বিমানে উঠেছেন, তা বারবার ভুলে যাচ্ছিলেন।
শিকাগোতে পৌঁছে মা ও মেয়ে জিমিনের কনসার্ট উপভোগ করেন।
কনসার্ট শেষে পপ-আপ স্টোর থেকে মায়ের শোবার ঘর সাজানোর জন্য জিমিনের বিভিন্ন স্মারকও কিনেন তারা। জিমিনের নাম লেখা টি-শার্ট পরা প্রবীণ নারীর হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা মুহূর্তেই ইতিবাচক সাড়া ফেলে।
পরবর্তীকালে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নারী বলেন, অসুস্থ মায়ের সঙ্গে কাটানো এই মূল্যবান মুহূর্তগুলো তৈরি করার সুযোগ পাওয়ার জন্য তিনি শিল্পী জিমিনের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন