প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে কুমিল্লা শিক্ষাবোর্ডে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুনভাবে জিপিএ-৫ অর্জন করেছেন ২০৭ জন। এছাড়া, ৩৩৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
আজ বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বোর্ডের সূত্র থেকে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের জন্য ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছেন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ উল্লেখ করেন, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করার পর ফলাফল প্রকাশ করা হয়েছে।
তিনি আরো জানান, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন