প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা মন্তব্য করেছেন, পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির। তিনি উল্লেখ করেন, এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের মধ্যে সহনশীলতা থাকতে হবে। এলাকার উন্নয়ন সম্ভব হয় যখন সবাই একসাথে কাজ করে।
বুধবার (২১ অক্টোবর) সিংগাইর পৌর এলাকার আঙ্গাড়িয়া পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের শাসন ও দলের দুঃসময়ের মধ্যে যারা মানিকগঞ্জে তার পাশে ছিলেন, তাদের ত্যাগের কারণে আজকের এই অবস্থান। তিনি মানিকগঞ্জবাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কে ভোট দিয়েছেন এবং কে দেননি তা বিবেচনা না করে সকল মানুষের জন্য জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। “ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে জনগণের স্বপ্ন পূরণে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করব।”
আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা। দ্বন্দ্বে না জড়িয়ে একত্রিতভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
ভোটের ক্ষেত্রে টাকার প্রলোভনে না পড়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত দ্বন্দ্ব ও দলীয় কোন্দলের কারণে যেন এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমান, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন (এজিএস), আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাজেদুল আলম স্বাধীন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি সায়েদ আলী, জিন্নত আলী, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, যুগ্ম-সম্পাদক রিপন উদ্দিন, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, ইমরান খান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাকিল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাসেল ও কলেজ ছাত্রদল নেতা শাহিলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা হরিরামপুর, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার আরো ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন