প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ত্যাগী নেতারা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বিএনপির সাবেক নেতা বাবু টিংকু দাশের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই কথা বলেন।
ডা. শাহাদাত উল্লেখ করেন, টিংকু দাশ ছিলেন রাজপথের নির্ভীক ও ত্যাগী সংগঠক। তিনি দলের সংকটকালে নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আদর্শ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, টিংকু দাশের মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সংগঠনকে সুসংগঠিত করতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজ উল্লাহ। প্রয়াত টিংকু দাশের পরিবারের সদস্যসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তার রাজনৈতিক জীবন ও সাংগঠনিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন