প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কাজের গতিশীলতা আনতে পুলিশের মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, রাজধানীতে দেশী-বিদেশি কূটনীতিকসহ নানা পর্যায়ের মানুষ বসবাস করে; সুতরাং রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার সময় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি বিশেষ মতবিনিময় সভায় এই কথা বলেন আইজিপি। তিনি আরও বলেছেন, সিনিয়র অফিসারদের সরাসরি মনিটরিং বৃদ্ধির পাশাপাশি সঠিকভাবে তদারকি করা হলে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য উৎসাহিত হয়।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে এবং জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে যারা ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করবেন, তাদের দায় পুলিশ বাহিনী নেবে না।’
আইজিপি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—‘আমরা আইন ও জনগণের সেবক’। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। বর্তমানে ঐতিহ্যগত অপরাধের চেয়ে সাইবার ক্রাইম, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ‘মিস ইনফরমেশন’ মোকাবেলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।"
আইন-শৃঙ্খলা বিষয়ক এই বিশেষ মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন