প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে অংশগ্রহণকারী অধিকাংশ রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত দূরত্ব বজায় রাখছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশেষ পর্যালোচনায় এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক বা প্রাইমারি নির্বাচনে জয়লাভ করার পর অন্তত এক ডজন রিপাবলিকান প্রার্থী তাঁদের অফিসিয়াল প্রচার ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে ট্রাম্পের নাম, ছবি কিংবা তাঁর দেওয়া সমর্থনের (Endorsement) বিষয়গুলো সরিয়ে ফেলেছেন। নিরপেক্ষ বা স্বতন্ত্র ভোটারদের আকৃষ্ট করার উদ্দেশ্যে প্রার্থীরা এই কৌশল গ্রহণ করছেন বলে প্রচার সঙ্গীরা গোপনে রয়টার্সকে জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, যেসব আসনে ট্রাম্পের জনপ্রিয়তা কম এবং যেখানে নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেখানে ট্রাম্পের সঙ্গে অতিরিক্ত সখ্য নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার এক বক্তব্যে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "সত্যি কথা হলো, প্রেসিডেন্ট এবং আমি সব বিষয়ে সবসময় একমত হতে পারি না এবং এটি স্বাভাবিক।"
তবে ট্রাম্পের ঘনিষ্ঠরা এই দূরত্বের বিষয়টি প্রকাশ্যে অস্বীকার করলেও, ভেতরের খবর হলো— নির্বাচনে জয়ী হতে স্বতন্ত্র ও মধ্যপন্থী ভোটারদের নিজেদের পক্ষে টানতেই রিপাবলিকানরা ট্রাম্পের ভাবমূর্তি এড়িয়ে চলছেন। সূত্র: রযটার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন