প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে। তিনি উল্লেখ করেন, নকশা তৈরির কাজ সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। শুকনো মৌসুমে এটি শুধুমাত্র ধুধু বালুচর হয়ে যায়। এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূর লন্ডন থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি যদি ম্যান্ডেট পায়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, যমুনার চরাঞ্চলে বন্যার কারণে মানুষ অসহায় হয়ে পড়ে। তাদের জীবন ও প্রাণী নিয়ে বিপাকে পড়তে হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে, যাতে গবাদিপশু ও মানুষ উভয়ই আশ্রয় নিতে পারে।
পরে, বেলকুচির সোহাগপুর উচ্চ বিদ্যালয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যারা দেশের পরিচালনায় ব্যর্থ হয়েছেন, তাদের কারণেই দেশে সংকট সৃষ্টি হয়েছে। তাদের ব্যর্থতার ফলস্বরূপ বাংলাদেশের সব ধর্মের মানুষের অংশগ্রহণে বিএনপি গঠিত হয়েছিল। বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া হিমালয়ের পর্বতের মতো অবিচল ছিলেন। তার ওপর অনেক নির্যাতন, জুলুম ও অত্যাচার হয়েছে। তবুও বিএনপির পতাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উত্তোলিত হয়েছে। গোটা দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। সর্বশেষ নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।
বিএনপির প্রতি মানুষের আস্থার কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, অন্য দলের নেতাদের মতো বিএনপির নেতারা পালিয়ে যাননি। তারা লড়াই-সংগ্রামে মানুষের পাশে থেকেছেন। বিএনপি প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তা বাস্তবায়নের চেষ্টা করে এবং বাস্তবায়ন করেছে।
ত্রাণমন্ত্রী বলেন, অন্যান্য দলগুলো নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, পরে সেগুলো ভুলে যায়। কিন্তু বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। তারেক রহমানের ৩১ দফায় থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও বৃক্ষরোপণ করা হচ্ছে। এছাড়া বাকী প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভা শেষে ত্রাণমন্ত্রী বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বেলকুচি সরকারি কলেজ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে হাজার হাজার নারী-পুরুষসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এর আগে, মন্ত্রী বেলকুচির তামাই এলাকায় তাঁতশিল্প এলাকা পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন