প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন সম্প্রতি বলেছেন, মশার প্রজননস্থল ধ্বংসের জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শনিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করার এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে চসিকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরক্ষা’র উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। এই নাগরিক সভাটি চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগই পর্যাপ্ত নয়; প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ বাসা, ছাদ, আঙিনা ও আশপাশে পরিষ্কার পানি জমে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ডা. শাহাদাত আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগের কারণেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্যে ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ব্যাপক জনসচেতনতার ফলে এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে।
‘সুরক্ষা’র চেয়ারম্যান ডা. এম এম তৈমুর হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রাশেদুজ্জামান মন্ডল ও আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সেলিম উদ্দিন, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ শাহ্ নওয়াজ প্রমুখ।
পরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন