প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্বিতীয় ইনিংসের শুরুতে গ্ল্যামারগনের বোলার জেইন-উল-হাসান আগের দিনের তিন উইকেটের সঙ্গে আরও একটি যোগ করলেও এরপর পরিস্থিতি বদলে যায়। রোদে সোফিয়া গার্ডেনসের পিচ ব্যাটিংয়ের জন্য তুলনামূলক সহজ হয়ে ওঠে। নিজের প্রথম ইনিংসের তুলনায় অনেক বেশি সতর্ক ব্যাটিং করেন এলগার।
টিম ভ্যান ডার গুগটেন ও রেমন্ড টুলে নতুন বল হাতে শুরু করলেও এলগার ও ওয়েস্টলি সহজেই গ্ল্যামারগনের বোলিং সামলে নেন। এলগার তাঁর চেনা ধৈর্যের ব্যাটিংয়ে ফাঁকা জায়গা খুঁজে রান তুলতে থাকেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রানের ঘাটতিতে থাকা ওয়েস্টলি ক্লান্ত পেসারদের ভুল লাইনের বল কাজে লাগিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন।
জেইন-উল-হাসান পরে পল ওয়াল্টারকে ফিরিয়ে দেন। তবে এরপরও এলগার ও ওয়েস্টলি দীর্ঘ সময় নির্বিঘ্নে ব্যাট করেন। শেষ পর্যন্ত বেন কেলাওয়ে দুই সেট ব্যাটারকেই দুই ওভারের মধ্যে এলবিডব্লিউ করে ফেরান।
এরপর চার্লি অ্যালিসন ও ম্যাট ক্রিচলি দ্রুত রান তোলার চেষ্টা করলেও কেলাওয়ে ও মেসন ক্রেনের বোলিংয়ে টিকতে পারেননি। ক্রিচলি সুইপ করতে গিয়ে ক্রেনের বলে আউট হন, অ্যালিসনও মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন।
তবে দিনের শেষ ভাগে জর্জ বেল পাল্টা আক্রমণ শুরু করেন। মাত্র ৩১ মিনিটে ফিফটি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় নতুন বলে রেমন্ড টুলের করা ওভারের প্রথম চার বলেই টানা চার মেরে অর্ধশতকে পৌঁছান বেল।
বেল ও নোয়া থেইন দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৫ রানের জুটি গড়েন। শেষ ঘণ্টার চার-ছক্কার বন্যায় গ্ল্যামারগনের লিডও কমে এসেছে মাত্র ৪৫ রানে।
এদিকে লেস্টারশায়ার তিন দিনের মধ্যে ওয়ারউইকশায়ারের কাছে হেরে যাওয়ায় এসেক্স পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকা নিশ্চিত করেছে। তাদের ব্যবধান এখন ১৬ পয়েন্ট। এই ম্যাচের একটি বোলিং পয়েন্টও যোগ হয়েছে। তবে গত মাসে গ্রেস রোডের পিচ নিয়ে নিষেধাজ্ঞার বিরুদ্ধে চলমান আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের প্রথম বিভাগে টিকে থাকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন