প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্রের কোনকানকাদা পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন গুজরাটের এক যুবক। মৃত্যুর পূর্বে তিনি ১৩ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বৈবাহিক বিরোধ এবং আইনি লড়াই নিয়ে গভীর হতাশার কথা জানান যুবকটি।
নিহত যুবকের নাম বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল। তিনি গুজরাটের ভাবনগরের বাসিন্দা এবং ডাক বিভাগে কর্মরত ছিলেন। কোনকানকাদা পাহাড়ের উচ্চতা প্রায় ১ হাজার ৭০০ ফুট।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি বিয়ে করেন বিশ্বরাজসিংহ। কিন্তু আট মাসের মধ্যে তাদের সংসার ভেঙে যায়। গত ১২ সেপ্টেম্বর তার স্ত্রী যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় গত ৯ অক্টোবর আদালতে হাজিরাও দিয়েছিলেন তিনি।
মৃত্যুর পূর্বে ধারণ করা ভিডিওতে বিশ্বরাজসিংহ দাবি করেন, স্ত্রীর সঙ্গে সাধারণ মতবিরোধকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা পারিবারিক সহিংসতার অভিযোগে রূপ দিয়েছেন। তিনি বলেন, তার, তার মা এবং ১৬ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ আমি খাদে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন, কী এমন ঘটল? যখন জীবনে আর কিছু বা কোনো আশাই অবশিষ্ট থাকে না, তখন পরিস্থিতি মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়।’
তিনি আরও অভিযোগ করেন, মামলার কারণে তাকে মানসিক, আর্থিক ও সামাজিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার দাবি, শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে জোর করে বাড়ি থেকে নিয়ে যান। এছাড়া স্বর্ণালংকার নিয়ে বিরোধের কথাও ভিডিওতে তুলে ধরেন তিনি।
বিশ্বরাজসিংহের অভিযোগ, তার স্ত্রী চলে যাওয়ার সময় তাদের দেওয়া স্বর্ণালংকার পরেছিলেন। কিন্তু পরে নিজেদের জিনিসপত্র ফেরত চাইলেও তারা কোনো প্রতিকার পাননি। তার দাবি, পুরো ঘটনায় কেবল তার পরিবারের ওপরই চাপ সৃষ্টি করা হয়েছে।
ভিডিওতে নিজের শ্বশুরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্বরাজসিংহ। তিনি বলেন, তার শ্বশুর নিজেকে বাবার মতো দাবি করতেন। অথচ তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সবশেষে, যুবকটি নিজের মা ও ছোট ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু আমার মা এবং আমার ১৬ বছরের ছোট ভাইয়ের কী হবে, যাকে মিথ্যাভাবে যৌতুক ও নির্যাতনের মামলায় জড়ানো হয়েছে?’
বিশ্বরাজসিংহের ভিডিওতে তার সাবেক স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং মামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন