প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। একই সময়ে, চোরাচালানের মাধ্যমে আনা ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ ভেতরে অভিযান চালানো হয়। বিজিবির টহল দল গয়েশপুর গ্রামের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করে।
এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খোসালপুর বিওপির অন্তর্গত মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১২ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃত পুরুষদের মধ্যে যশোরের মো. নাইম মোল্যা (২২), সাতক্ষীরার মো. শহিদুল মুফতি (৩৫), যশোরের মো. নুর নবী (২৪), মাদারীপুরের শুভ বিশ্বাস (২৪), নড়াইলের আকাশ রায় (২৩), ঢাকার মো. সজিব (২০) এবং যশোরের মো. ইমামুল হোসেন (২৬) রয়েছেন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন