প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গুডনেস সার্ভিসেস লিমিটেডকে (আরএল-২০৬৮) প্রথমে ২৮টি চাহিদাপত্র প্রদান করা হয়েছিল। এবার মালয়েশিয়ার হাইকমিশন আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) ২৬ জন কর্মীর জন্য চাহিদাপত্র অনুমোদন করেছে।
জানা গেছে, প্রথম ধাপে মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার প্রেক্ষিতে গুডনেস সার্ভিসেস লিমিটেডের (আরএল-২০৬৮) জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশ হাইকমিশন সত্যায়ন করেছিল। দ্বিতীয় ধাপে হাইকমিশন থেকে ২৮ কর্মীর চাহিদাপত্রের সত্যায়ন করা হয়েছে। মালয়েশিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান শরীকত পারনিগান মনজা’র চাহিদার ভিত্তিতে আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) এই অনুমোদন প্রদান করা হয়েছে।
আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডের (আরএল-১৭০৩) ম্যানেজার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার হাইকমিশন থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। কর্মী নিয়োগে অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অভিযোগের কারণে ওই সময় নতুন কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বৈদেশিক কর্মসংস্থান নিয়ে বিশেষ বৈঠকে বন্ধ ও সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় উন্মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি এই লক্ষ্যে মালয়েশিয়া সফর করেন। সফরের সময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি।
এর ধারাবাহিকতায় মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ আবার খোলা হলো। দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশিকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগে সেখানকার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন তারা। গত ৪ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন