প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বাস্তবায়ন শুরুতে টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ প্রকল্পে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, অল্প কিছুদিনের মধ্যে মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।
শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। একদিনে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। কিছুদিন সময় দিন। অল্প কিছুদিনের মধ্যেই পাইলট প্রকল্প হিসেবে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করব।’
তিনি জানান, কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে। নদীভাঙন রোধে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না।
এই পরিদর্শনের সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন