প্রিন্ট এর তারিখঃ ৮ই নভেম্বর, ২০২৬ইং; ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ই নভেম্বর, ২০২৬ইং; ০৯:৩৯ পি.এম
নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত
নওগাঁর নিয়ামতপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"