প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকার অবৈধ স্থাপনা ও মাদক আস্তানা পুলিশ গুঁড়িয়ে দিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বেলা সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং দুপুর ২ টা ৩০ মিনিটে অভিযান সম্পন্ন হয়। সিটি করপোরেশনের হুইল লোডার ব্যবহার করে ছোট ছোট খুপড়ি ঘড়গুলো ধ্বংস করা হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বাসসকে এই তথ্য প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় রাস্তা-ঘাট পরিষ্কার করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে এবং রেললাইনের আশপাশের মাদক স্পট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছেন।
গত ১৯ অক্টোবর ঘুন্টিঘর রেলস্টেশন ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১০। ওই অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন