প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, দেশের অর্থনীতির বর্তমান সংকট সমাধানের জন্য দুই বছর সময় লাগবে। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান বাজেট পারফেক্ট নয়, কারণ এটি আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করার ফল।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।
ফ্যাসিস্ট এবং পূর্ববর্তী সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করার কারণে বাজেট ২০২৬-২৭ অর্থবছরের জন্য পারফেক্ট নয়, এমন মন্তব্য করেছেন তিনি। তবে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সংকট সমাধানের জন্য যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে, সেজন্য দুই বছর প্রয়োজন।
তিনি বলেন, 'অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই', যোগ করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিগত সরকার ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অধিকাংশই তারা বাতিল করেছে। তিনি জানিয়ে দেন, অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ হয়ে কোনো কাজে আসছে না।
মন্ত্রী বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিতে হলে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারবে না। সরকারের জন্য এটি কষ্টদায়ক। তবে তিনি আশ্বস্ত করেন যে, সরকার এই খাত থেকে অর্থ নেয়া থেকে বের হয়ে আসবে।
এ সময় তিনি আরো বলেন, ফ্যামেলি কার্ডের সিলেকশনে রাজনৈতিকভাবে কেউ আওতায় আসেনি। তিনি বলেন, 'যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে'—কিন্তু সরকার তা করেনি।
তিনি আরও যোগ করেন, 'বাংলাদেশ ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য যত পরিবার আছে, তারা কেউ বাদ যাবে না। প্রতিটি পরিবারের কাছে এই কার্ড যাবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন