প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী জেলার পবা উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে তাঁর বাড়ির ছাদে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটে গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, রাতে নিহতের স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।
তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এতে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
ওসি আরও জানান, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন