প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই বিষয়টিকে অধিনায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।
গত বছর পুরুষদের এশিয়া কাপের সময় ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দলের অধিনায়কদের মধ্যে হাত না মেলানোর ঘটনা দেখা গেছে। এবার জ্যোতির এমন সিদ্ধান্তের কারণে বিষয়টি আবার আলোচনায় এসেছে। তবে বিসিবি জানিয়েছে, এটি জ্যোতির একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
বাবু ক্রিকবাজকে বলেন, “অবশ্যই, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
এদিকে, জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে। এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ এবং দলের পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাবু আরও বলেন, “পারফরম্যান্স ও অভিযোগ দুটো বিষয় নিয়েই আমরা বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু সামনে এশিয়ান গেমস আছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পুরো পরিস্থিতি মূল্যায়ন করবো।”
তিনি আরও বলেন, “প্রথমে আমরা দেখবো এশিয়ান গেমসে দল কেমন করে। এরপর কী করা প্রয়োজন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের অনেক ঘাটতি আছে। আমরা বড় দলগুলোর বিপক্ষে জিততে পারিনি। বিশ্বকাপেও ভালো খেলেছি, কিন্তু ছোটখাটো ভুলের কারণে হেরেছি। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আমরা কাজ করছি। এশিয়ান গেমসের পর কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন