প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘হনুমান অংশ’। বিশাল চতুর্বেদী পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি প্রমুখ। এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে আসল কারণ কী? তা হলো ভালো মানের সিনেমা।
তবে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এমনটি মনে করেন না। তিনি মন্তব্য করেছেন, ‘হনুমান অংশ’ সিনেমার সাফল্য আসলে ভালো কনটেন্টের বিপ্লব বা জোয়ার বোঝায় না। কারণ ভারতীয় সিনেমাহলে পুরাণ ও শাস্ত্রভিত্তিক সিনেমার চাহিদা বর্তমানে তুঙ্গে রয়েছে। ‘হনুমান অংশ’ যেন সেটারই নতুন উদাহরণ।
এই সিনেমাটি নির্মিত হয়েছে ভারতের বহুল আলোচিত আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনকে কেন্দ্র করে। সিনেমায় উঠে এসেছে আধ্যাত্মিকতার বিষয়বস্তু। মাত্র দুই কোটি রুপিতে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটি রুপিরও বেশি। অথচ এখানে নেই কোনো বড় নির্মাতা, নেই কোনো তারকা অভিনয়শিল্পী।
সম্প্রতি রিচা চাড্ডা ওই সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, এ বছরে আর কী কী সিনেমা ভালো চলেছে? ‘হনুমান অংশ’-এর ব্যাপারটি আলাদা। আসলে পৌরাণিক কনটেন্ট সাধারণত ভালো চলে। ধর্মীয় বা পৌরাণিক কাহিনি— যাই হোক না কেন, এগুলো দর্শকদের কাছে জনপ্রিয়। তাই এখনই বলা যাচ্ছে না যে, এই বছর খুব ভালো কনটেন্টের সিনেমা আমরা পেয়েছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন