প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ইলিশ সম্পদ রক্ষার জন্য, সংশ্লিষ্ট দপ্তরকে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি জানিয়েছেন, অন্তত ৫ অক্টোবরের মধ্যে প্রজনন এলাকার সকল মাছ ধরা জেলেদের নৌকা এবং জাল জমা নেওয়ার ব্যবস্থা করা উচিত।
তিনি উল্লেখ করেছেন, স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থাকা মৎস্য কর্মকর্তার দপ্তরে নিবন্ধিত এবং অনিবন্ধিত সকল জেলেদের নৌকা ও জাল জমা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে, রাজধানীর মিরপুর প্রেস ক্লাবের আয়োজনে ইলিশ সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক আলোচনা ও ইলিশ উৎসবে তিনি এসব প্রস্তাব দেন।
তিনি বলেন, "৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন এলাকার নদীতে কোন ধরনের মাছ ধরার নৌকা জাল চলাচল করতে পারবে না"। মৎস্য অধিদপ্তর থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, "এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেড় দুই হাজার টাকা কেজিতে আর ইলিশ কিনতে হবে না; দেড় শ টাকায় ইলিশ পাবে জনগণ।"
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। তিনি বলেন, "ইলিশ সম্পদ রক্ষা করা না হলে আমরা ইলিশ পাব কোথায়? ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসা উচিত। ইলিশ শুধু প্রশাসনকে নয় সমাজের সকলকে পাহাড়া দিতে হবে।"
সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া সোহাগ, সহসভাপতি মীর আক্তারুজ্জামান তারেক, সহসভাপতি মাহবুবুল কবির হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ।
এ সভায় প্রধান বক্তা আহমেদ আবু জাফর ২৭ সদস্য বিশিষ্ট মিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে পুনরায় জিএম কাদের সভাপতি এবং জাকারিয়া সোহাগ সাধারণ সম্পাদক হিসেবে ২০২৬-২০২৯ সেশনের কার্যনিবর্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন