প্রিন্ট এর তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:২৪ পি.এম
বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার ( ৮ নভেম্বর) বিকালে হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর নিজ বাসায় রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম রফিক, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বনিক তাপস,শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বনিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
জানা গেছে, হোসেনপুর হাসপাতালে পরলোকগমন করেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকার। তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে মারা গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"