প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তের কাছে অবস্থিত রাসুয়া জেলায় বন্যার ফলে প্রাণহানি এবং নিখোঁজের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই মারাত্মক দুর্যোগের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান সেখানে অবস্থান করছেন।
তবে তিনি এবং তাঁর পুরো দল নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন।
দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে। নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক ফ্ল্যাশ ফ্লাডের আঘাতে শত শত টুরিস্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।
প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ার পর ভক্তদের উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে তাসরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন ও মেসেজে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’
তাসরিফ শুধু নিজের এবং দলের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন নন, তিনি নেপালের স্থানীয় ক্ষতিগ্রস্তদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সব মানুষের জন্য মন থেকে দোয়া করছি।
আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন।’ সবশেষে তিনি নিজের এবং দলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন