প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশের প্রশংসা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, দেশের অন্যান্য ৬৩ জেলার জন্য রাজশাহীর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে।
শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
ওলামা-মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি, রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের সবুজ ও পরিচ্ছন্ন শহর। আসার সময় দেখছিলাম, মাশাআল্লাহ, একেবারে পরিপাটি ও পরিষ্কার। আমাদের অন্য ৬৩ জেলার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
তিনি আরো উল্লেখ করেন, ‘রাজশাহী যেমন পরিপাটি ও পরিচ্ছন্ন, আমাদের অন্য ৬৩ জেলাও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে। ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। তখন আসার পথে দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলাম। এখানে আছে কালাই রুটি, আছে রেশম। নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’
বিশাল এ তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মাহফিলে সভাপতিত্ব করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন