প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চল ও মহাসড়কে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঝটিকা মিছিল এবং পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এ সংগঠনগুলো হলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও যুবলীগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। মিছিল থেকে আতঙ্ক ছড়াতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৫টি পেট্রোল বোমা এবং ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
আব্দুল মান্নান (৪৫) সভাপতি, তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগ।
বিপ্লব চৌধুরী (৪৮) সাধারণ সম্পাদক, তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগ। হাসেম সিকদার (৪৪) সাংগঠনিক সম্পাদক, ৮ নং মহল্লা আওয়ামী লীগ।
আসিফ আহমেদ (২১) ছাত্র বিষয়ক উপসম্পাদক, জেলা ছাত্রলীগ। মিরাজ আহমেদ ইফতি (২১) যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আরও কারা জড়িত তা উদঘাটনের জন্য আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন