প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মন্তব্য করেছেন যে, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। জামায়াত-শিবির-এনসিপি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা অগ্রহণযোগ্য। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ তৈরি করা সবার জন্য একটি দায়িত্ব।
রোববার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
ছাত্রদল সেক্রেটারি নাছির আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করার চেষ্টা করছে। নাছির বলেন, ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রতি বিশ্বাস রাখে। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না দেওয়া উচিত।
নাছির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রীমহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজা মণ্ডপে উপহারসামগ্রী প্রদান করেন।
এ সময় বিএনপি নেতা জাফর উল্লাহ রাসেল, জেলা ছাত্রদল সভাপতি এনবিএস রাসেল, জেলা বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন