প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইল সদর উপজেলায় ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মা তার বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। একই সময়ে শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। ওই দিন বিকেল ৩টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে মা দেখতে পান, ছোট মেয়েটি ঘরের ভেতর অন্ধকারে ঘুমিয়ে আছে। পরে মেয়েকে এভাবে ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা তাকে একান্তভাবে ও বারবার জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায় যে, গত শনিবার সকাল ১০টার দিকে তার আপন চাচা প্রহলাদ খান তার সঙ্গে অনৈতিক কাজ করেছে। এরপর রাতেই শিশুটির মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন