প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের নারী ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে, সেই উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। নারী ক্রিকেটের জন্য আট বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, আট বিভাগে মোট আটজন প্রধান কোচ নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ কোচ অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, বিভাগীয় পর্যায়ে সহকারী কোচ ও ম্যানেজার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে।
কোচ নিয়োগের প্রক্রিয়ায় সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও রয়েছেন।
বিসিবির এই উদ্যোগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে নারী ক্রিকেটের পাইপলাইন আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বোর্ড কাজ করছে।
কোন বিভাগে কারা দায়িত্ব পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক-
ঢাকা বিভাগ
মাকসুদা লিজা : ম্যানেজার
রেশমা আক্তার আদুরী: প্রধান কোচ
নাদেজা মুনতাহা: সহকারী কোচ
বরিশাল বিভাগ
মাহমুদুল হায়দার: সহকারী কোচ
আখতারুজ্জামান নয়ন: প্রধান কোচ
মুর্শিদা নাজনীন: ম্যানেজার
চট্টগ্রাম বিভাগ
মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী: ম্যানেজার
মোহাম্মদ ইসমাইল: কোচ
পারমিতা দত্ত: সহকারী কোচ
রংপুর বিভাগ
মনিকা আক্তার আশা: ম্যানেজার
আরিফা জাহান বীথি: প্রধান কোচ
মুর্শেদা খাতুন সোমা: সহকারী কোচ
খুলনা বিভাগ
সুলতানা ইয়াসমিন: ম্যানেজার
আয়েশা রহমান শুকতারা: প্রধান কোচ
তাজিয়া আক্তার: সহকারী কোচ
সিলেট বিভাগ
আল ওয়াদুদ সুইট: প্রধান কোচ
শাহনাজ পারভীন: সহকারী কোচ
সেলিনা আক্তার চৌধুরী: ম্যানেজার
রাজশাহী বিভাগ
পান্না ঘোষ: প্রধান কোচ
মোহাম্মদ সান: সহকারী কোচ
ইমরুল কায়েস: ম্যানেজার
ময়মনসিংহ বিভাগ
মৃদুল: প্রধান কোচ
লিলি রানী বিশ্বাস: সহকারী কোচ
সুজন: ম্যানেজার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন