প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন, সাতটি শর্ত মেনে নেওয়ার জন্য।
তিনি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে এই বার্তা প্রদান করেন।
মোহসেন রেজাই তার পোস্টে উল্লেখ করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন প্রশাসনকে বিপর্যস্ত করে ফেলেছে। কিন্তু, তিনি বলেন, ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।
তিনি লেখেন, ‘এবার হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করুন। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলোর কাছে আত্মসমর্পণের সময় এসেছে’।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। তিনি জানান, আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে, তিনি দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।
ট্রাম্প জানান, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে, তিনি বর্তমানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন