প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলায় জামিন পেয়েছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে, ঢাকার ওয়ারী থানায় করা মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনও বাধা রইল না বলেও জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিনের শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী।
তিনি উল্লেখ করেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে দুই মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন। আজ তিনি ওয়ারী থানার মামলায় জামিন পেলেন। বর্তমানে তিন মামলায় জামিন আদেশ হওয়ায় তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনও বাধা নেই।’
গত বছরের ২৪ আগস্ট রাতে, বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ জুন, তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ১৫ জুন তিনি ওই মামলায় গ্রেপ্তার হন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি গত বছরের ১৩ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজে অফার পান। ফাতেমা ঐশী পরিচয় দিয়ে দ্যুতিকে গুগলে রিভিউ দিতে বলেন এবং কাজের জন্য টেলিগ্রাম অ্যাপ খুলতে বলেন। পরদিন কাজের জন্য তাকে ৩০০ টাকা পাঠানো হয়।
লিসা নামে একজন পরদিন তাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। সেখানে অন্যান্য সদস্যরা টাকা পাঠানোর পর মুনাফাসহ আসল ফেরত পাওয়ার আশ্বাস দেয়। তাদের দেখে আশ্বস্ত হয়ে, দ্যুতি লিসার বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠান। সেদিনই তিনি আসল সহ ২৮০০ টাকা ফেরত পান।
গত বছরের ১৫ জানুয়ারি তাকে ৫ হাজার ৩০০ টাকা পাঠানো হয়। আরও কাজ শেখার উদ্দেশ্যে তাকে আরেকটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলা হয়। বিশ্বস্ততা অর্জন করে, তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করা হয়। ওই ঘটনার বিষয়ে সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামি করে গত বছরের জানুয়ারি মাসে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন