প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের অভিনেত্রী পরীমনি নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন। এই ওয়েব ফিল্মটির নাম ‘সেপারেশন’, যা পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম। শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) পরীমনি নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানিয়েছেন।
ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন পরীমনি।
এর আগে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার তিনি এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন, ফলে এটি তাদের তৃতীয় যৌথ কাজ হতে যাচ্ছে ‘সেপারেশন’।
তবে ওয়েব ফিল্মটিতে পরীমনির চরিত্র কিংবা গল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও নির্মাতা বা সংশ্লিষ্টরা কিছু বলেননি।
জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শার্লিন ফারজানা।
ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে প্ল্যাটফর্মে। তবে ‘সেপারেশন’ কবে নাগাদ দর্শকের সামনে আসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন