প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য এক নারীকে ইতালিতে পাঠানোর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে সংঘবদ্ধ মানবপাচার ও ভিসা জালিয়াতি চক্রের সাত সদস্যকে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ ঘটনায় গুলশান থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন ধরনের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বেলায়েত হোসেন (৪০), মেহেদী হাসান (৩৭), সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), তৌহিদুর রহমান (২৪) ও কাওসার হোসেন (৪২)।
গত সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি চৌকস দল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান থানাধীন গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে গ্রেপ্তারদের অফিস থেকে জব্দ করা হয় তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, ১টি লোহার তৈরি এম্বোস সিল এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী বাদীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছে। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার প্রত্যাশায়, বাদী দীর্ঘদিন ধরে ভিসা পাওয়ার চেষ্টা করে আসছিল। পরে তিনি ইতালির দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন।
সময় পার হওয়ার পর, সে সময় তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, এবং ইতালির দূতাবাস থেকে তাকে ফোন করে পাসপোর্ট নবায়ন সম্পর্কিত অবহিত করা হয়।
পাসপোর্ট সংগ্রহের জন্য তিনি যখন দূতাবাসে যান, তখন তার পরিচয় হয় মামলার এজাহারনামীয় দুই নম্বর অভিযুক্ত নাজমুল হাসানের সঙ্গে। নাজমুল, নিজেকে পাসপোর্ট নবায়নসহ ইতালির ভিসা করে দেওয়ার কাজে সক্ষম ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। এবং ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট নবায়ন করে দেওয়ার আশ্বাস দেয়।
পরবর্তীতে, নাজমুল ওই নারীকে রাজধানীর গুলশান-১ এলাকার একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে তিনি অত্র মামলার এজাহারনামীয় এক নম্বর অভিযুক্ত মো. বেলায়েত হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
অভিযুক্তরা ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে বাদীর সঙ্গে আর্থিক চুক্তি তৈরি করে, এবং পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়। পরিশোধের পর, তাকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়।
এরপর, ইতালিতে থাকা স্বামী স্ত্রী ও সন্তানদের জন্য বিমান টিকিট কাটেন। নির্ধারিত সময়ে, ভুক্তভোগী যখন সন্তানদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন, তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে অন্য এক নারী ইতালি চলে গেছে গত ২৪ এপ্রিল।
এ ঘটনায় হতবাক হয়ে, তিনি সিআইডির মানবপাচার শাখায় অভিযোগ দাখিল করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশে যেতে আগ্রহীদের ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত। পরে কৌশলে তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে, জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানো হতো।
জব্দ করা ৫৬টি পাসপোর্ট ও ১৫৩টি সিল থেকে ধারণা হচ্ছে, চক্রটি দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে ভিসা জালিয়াতি ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত ছিল।
সিআইডি আরও জানায়, চক্রের মূল হোতা হিসাবে গ্রেপ্তার বেলায়েত হোসেন, ২০১৬ সাল থেকে একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। একই ধরনের অপরাধে ২০২৪ সালে বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানিয়েছেন, জব্দ করা পাসপোর্ট, সিল ও কম্পিউটারের ফরেনসিক পরীক্ষা চলমান। পাশাপাশি অভিযুক্তদের আর্থিক লেনদেন, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সিআইডি বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে প্রলোভনে পড়া কাউকেই যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে পরামর্শ দিয়েছে। সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য এবং ভিসা জালিয়াতি কিংবা মানবপাচারের সন্দেহ হলে, দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ উদ্ধার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন