প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে একটি নতুন ও আধুনিক রিডিং রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীরা যেন একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করার সুযোগ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। এই আধুনিক রিডিং রুমের ব্যবস্থা হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার জন্য করা হয়েছে। তিনি আরও বলেন, পড়াশোনার পরিবেশ শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এই পরিবেশকে বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থীদের নিজ কাঁধে নিতে হবে।
উপাচার্য আরো উল্লেখ করেছেন, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধার বিকাশের পূর্ণ সুযোগ লাভ করতে পারে। আগামী দিনে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন