প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন দূর্জয় রহমান অনিক (২৬)। নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে রোববার (২ অক্টোবর) বিকেলে পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত অভিযোগে অনিক বলেন, নওয়াপাড়া গ্রামের রবি ঘোষের মাদক ব্যবসার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে তাকে গ্রেপ্তারে সহযোগিতা করেন তিনি। পরে আদালত রবি ঘোষকে ৯ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
এরপর থেকে রবি ঘোষের সহযোগী হিসেবে অভিযুক্ত রাসেল মিয়া ও তার সৌদি প্রবাসী ভাই সোহেল মিয়া তাকে ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন অনিক।
তিনি প্রশাসনের কাছে ঘটনার তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন