প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাঠালিয়া ও রাজাপুর উপজেলার মাটি ও মানুষের অতি পরিচিত মুখ, সাবেক তুখড় ছাত্রনেতা এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. হাবিবুর রহমান সেলিম রেজা ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশবাসী এবং বিশেষ করে ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বাণীতে তিনি বলেন, "শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—একটি নাম, এক সাহসী ইতিহাস, এক অদম্য দেশপ্রেমের প্রতীক। দেশপ্রেম শুধু মুখের স্লোগান নয়, দেশপ্রেম হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও মানুষের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার।"
মো. হাবিবুর রহমান সেলিম রেজা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে জাতীয় সংকটে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। শহিদ জিয়ার জীবনের সাহসী অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়—দেশ সবার আগে, দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে। ব্যক্তিস্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ বড়, ক্ষমতার চেয়ে দেশের মর্যাদা বড়, আর সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
প্রবাসীর হৃদয়ে থেকেও দেশের মাটি ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত এই জননেতা বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ মাথা নত করবে না, অন্যায়ের কাছে আপস করবে না, দেশকে ভালোবাসবে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে।"
ইতিহাসের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "দেশপ্রেম কখনো মরে না, সত্যিকারের দেশপ্রেমিকের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।" ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি ইতিহাসের মহানায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের সকল নেতাকর্মী ও দেশবাসীকে দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
তাঁর কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে সেই চিরন্তন স্লোগান—"সবার আগে বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন