প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যাপারটি আলফনসো ডেভিসের জন্য দুঃখেরই ছিল। ঘরের মাঠে বিশ্বকাপ, কিন্তু দলের প্রথম ম্যাচে খেলতে সক্ষম হননি। কানাডা এবারে তার জন্য সুসংবাদ পেল। কাতারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন।
ডেভিস বসনিয়ার বিপক্ষে খেলতে পারেননি চোটের কারণে। তিনি গত কয়েক সপ্তাহ ধরেই চোটে ভুগছেন। চোটটি পেয়েছিলেন বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার সময়। এরপর থেকে তিনি পুনর্বাসন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আলাদাভাবে অনুশীলন করছেন।
কাতারের বিপক্ষে ম্যাচের আগে তার ফেরার খবরটি নিশ্চিত করেছেন কানাডার কোচ জেসে মার্স। তিনি বলেন, ‘সে এই সপ্তাহে অনুশীলন করেছে এবং আগামীকালের ম্যাচে খেলার জন্য উপযুক্ত। এরপর ম্যাচের পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়।’
২০২৫ সালের মার্চ মাসে কনকাকাফ নেশনস লিগের ফাইনালে হাঁটুর সামনের গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে ডেভিস কানাডার হয়ে আর খেলেননি। জাতীয় দলের হয়ে তার ৫৮টি ম্যাচে গোল সংখ্যা ১৫।
মার্শ আরও বলেন, ‘আমরা পুরো পুনর্বাসন প্রক্রিয়াটি খুব ভালোভাবে সম্পন্ন করেছি এবং আলফন্সোকে এখন বেশ ভালো দেখাচ্ছে। এখন বিষয়টি হলো ম্যাচের ধরন কী, পরিস্থিতি কী এবং আমরা মনে করি এই মুহূর্তে সে কতটা অবদান রাখতে পারবে। তবে সে প্রস্তুত এবং ম্যাচের জন্য উপযুক্ত।’
ভ্যাঙ্কুভারে কাতারের বিপক্ষে কানাডার ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ জুন) ভোর ৪টায়। তারা সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ ২৪ জুন খেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন