প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দূরবর্তী এলাকার ছাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। কলেজের ব্যবহৃত দুটি বাস নির্ধারিত দুটি রুটে সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (রফিক)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (আরিফ)সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগরপুর–ভৈরব–আগরপুর এবং মরজাল–ভৈরব–মরজাল—এই দুটি রুটে বাস চলবে।
আগরপুর রুটে সকাল ৮টায় আগরপুর থেকে বাস ছেড়ে বাজরা, দাইড়াকান্দি, ছয়সূতি, আকবরনগর, কালিকা প্রসাদ ও শম্ভুপুর হয়ে সকাল ৯টায় আনোয়ারা হাসপাতালে পৌঁছাবে।
অন্যদিকে মরজাল রুটে সকাল ৮টায় মরজাল থেকে বাস ছেড়ে বাজরা, দাইরাকান্দি, নারায়ণপুর, নীলকুঠি ও মাঝুমদাবাদ হয়ে সকাল ৯টায় আনোয়ারা হাসপাতালে পৌঁছাবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট রুটের ছাত্রীদের নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ বাসস্টপে উপস্থিত থাকতে হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সময়সূচি যথাযথভাবে অনুসরণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
ফ্রি বাস সার্ভিস চালু হওয়ায় দূরবর্তী এলাকার ছাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্নে কলেজে আসা-যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন