প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুধুমাত্র ক্লাসরুমের পড়াশোনা নয় বরং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা এবং প্রতিভার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একটি দারুণ উৎসব। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যার নাম ‘ফলাবর্তন’।
এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি অভিব্যক্তি এবং তাদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য এর আয়োজন করা হয়। পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরম্যান্স, একাডেমিক ফলাফল এবং সৃজনশীল উদ্যোগের মূল্যায়নে ১৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের শিক্ষার্থীদের প্রশংসা করে তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এদিকে, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের চিন্তা অনুযায়ী, শুধুমাত্র সিজিপিএ নয় বরং তাদের সৃজনশীল কাজের এমন মূল্যায়ন তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা যোগাবে।
শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত এই ‘ফলাবর্তন’ অনুষ্ঠান কেবল একটি পুরস্কার বিতরণী আয়োজন নয়, বরং ভবিষ্যৎ গণমাধ্যমকর্মীদের মেধা এবং সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার একটি অনন্য মঞ্চ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন