প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী মহাসড়কে একটি খড়বোঝাই ভটভটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে রূপপুর প্রকল্পের পাশে অবস্থিত ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রেলওয়ে গোরস্থান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, অগ্নিকাণ্ডের ঘটনাটি মহাসড়কে ঘটেছে এবং প্রকল্পের ওপর কোনো প্রভাব না পড়লেও রূপপুর প্রকল্পের কেপিআই জোনে এটি ঘটায় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে প্রকল্পে কর্মরত কয়েকজন শ্রমিক জানিয়েছেন, ঘটনার সময় খড়বোঝাই ভটভটিটি রূপপুর মোড়ের দিক থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। হঠাৎ করেই ঘটনাস্থলে খড়বোঝাই গাড়িতে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকেই খড়ে আগুন লেগেছে।
আগুনের শিখা দেখে প্রকল্পের শ্রমিকরা সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ও প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাদের দ্রুত খবর দেন। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে, চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন